ঢাকা | বঙ্গাব্দ

ফেসবুকে মাদক সেবনের ছবি পোস্ট, আত্রাইয়ে ২ মাসের সাজা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ফেসবুকে মাদক সেবনের ছবি পোস্ট, আত্রাইয়ে ২ মাসের সাজা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্য সেবন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ এবং জনসাধারণের জন্য বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে মোঃ আঃ আলিম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের কঠোর নির্দেশনার অংশ হিসেবে শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আত্রাই থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে জামগ্রাম এলাকার মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ আঃ আলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, আলিম মাদকদ্রব্য সেবন করে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করতেন। একই সঙ্গে তিনি এলাকায় জনসাধারণের জন্য বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করছিলেন।
গ্রেপ্তারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই মাসের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক সেবন, মাদকসংক্রান্ত অপরাধ এবং জনশান্তি বিঘ্নিতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ