ঢাকা | বঙ্গাব্দ

কচাকাটা থানার সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
কচাকাটা থানার সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কচাকাটা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ সীমান্তে গত ২৪ ঘণ্টায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় প্যান্ট পিস, মদ, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক