মধ্যরাত ১৪ -০৮-২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম নওগা পৌর এলাকায় অন লাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম মধ্য রাতে জানতে পারে যে, গোস্ত হাটি মোড়ে কাচা বাজারে জনৈক জুবায়েরের ফলের দোকানের সামনে অবৈধ উপায়ে মানি ই ট্রানজেকশন করে অন লাইন জুয়া খেলছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত ১২০.৩০ ঘটিকায় ঘটনাস্থলে অভিজান পরিচালনা কালে একজন ব্যাক্তি পালানোর চেষ্টা করে। তাকে আটক করে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম রাহুল হোসেন (৩২) পিতা আব্দুর রাজ্জাক সাং আরজি নওগাঁ মধ্য পাড়া থানা জেলা নওগাঁ বলে জানায়। আসামির হাতে থাকা মোবাইল বিশ্লেষণ করে অনলাইন জুয়ার প্লাটফর্ম এপ basa8.com ও bgd33 এর তথ্য পাওয়া যায়। আসামির মোবাইলে অনলাইন জুয়ার উক্ত দুইটি এপে চার মাসে ৫ লক্ষ ১৯ হাজার ৬৮০ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়।
সেই সাথে আসামির কাছে থাকা অন লাইন জুয়ার নগদ ১৭ হাজার ৫ শ টাকা পাওয়া যায়। উপস্থিত লোকজনের সামনে আসামির মোবাইল ও ১৭ হাজার ৫ শ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে নওগাঁ সদর থানায় আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে,২০২৬ এ মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ