ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে এমপি এম.এ হান্নানকে উৎসবমুখর পরিবেশে নাগরিক সংবর্ধনা,

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
নাসিরনগরে এমপি এম.এ হান্নানকে উৎসবমুখর পরিবেশে নাগরিক সংবর্ধনা, ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিএনপির সংসদ সদস্য জনাব এম এ হান্নান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নাসিরনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ০৩ ঘটিকায় নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাক্ষণবাড়ীয়া-০১ নাসিরনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি। সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব এ.কে.এম. খালেদ।
‎পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন,
‎নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কে.এম. বশির উদ্দিন তুহিন।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমতারা বেগম,
‎ব্রাক্ষণবাড়ীয়া জেলা বিএনপির সদস্য জনাব ইব্রাহিম বইয়া রেনু,
‎নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী,
‎নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর কাদির,
‎নাসিরনগর উপজেলায় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আজদু মিয়া মেম্বার,
‎নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি 
‎জনাব সৈয়দ আবু সারোয়ার,
‎নাসিরনগর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক 
‎জনাব ওবায়দুল হক,
‎ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি 
‎হাজী জনাব বরকতউল্লাহ,
‎উপজেলা যুবদলের সভাপতি জনাব জামাল আহাম্মদ ভূঁইয়া,
‎উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান চৌধুরী,
‎উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইমরান মিয়া,
 উপজেলা মহিলা দলের নেত্রী তাজমহল মেম্বার, গুলবাহার মেম্বার,
‎ছাত্রদল নেতা তাকিউল ইসলাম, আশিকুর রহমান পনি,খাইরুল বাশার রনি , শরিফুল ইসলাম  সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎এছাড়া নাসিরনগর উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে বক্তারা সংসদ সদস্য জনাব এম,এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর বনার্ঢ্য রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
‎এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের