জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোসলেম উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) খৈরাটি মসজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান ও অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের পরিচালনায় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী মোসলেম উদ্দিনকে ৫০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ