ঢাকা | বঙ্গাব্দ

পোরশায় ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
পোরশায় ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ট্যাপেন্টাডলের আনুমানিক ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২০ হাজার ৭০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাত ৯টা ১৫ মিনিটের দিকে নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় মো. আবু তালেবের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে তার দুই ছেলে মো. রমজান আলী (৩১) ও মো. ফিরোজ কবির (২৯)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের পরিহিত লুঙ্গির ডান কোচরে পলিথিনে মোড়ানো অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৩৯ ও ৩০ পিস—মোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং বিক্রয়মূল্য ২০ হাজার ৭০০ টাকা।

পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুইজনই পোরশা উপজেলার নোচনাহার (কাচারীপাড়া) এলাকার বাসিন্দা এবং তাদের পিতা মো. আবু তালেব।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে পোরশা উপজেলাসহ নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ