ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে ৫ গরু চুরি, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ঈশ্বরগঞ্জে গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে ৫ গরু চুরি, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গভীর রাতে গোয়ালঘরের দরজার তালা ভেঙে পাঁচটি গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী তানজিরুল হক।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার চরহোসেনপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় বাড়ির পশ্চিম পাশে থাকা গোয়ালঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা পাঁচটি গরু নিয়ে যায়। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে তিনটি গর্ভবতী গাভী, একটি মাটিয়া-কাজলা রঙের গরু ও একটি ছোট বাছুর। সবগুলো গরুর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তানজিরুল হক বলেন, গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে একসঙ্গে পাঁচটি গরু চুরির ঘটনায় স্থানীয় গরু পালনকারী কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড