ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু,

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
নাসিরনগরে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু, ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ  রিপোর্টার,
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের টেন্ডারপাড়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার মিয়া (২৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

‎শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাউছার মিয়া নুরপুর গ্রামের টেন্ডারপাড়া মিনার উদ্দিনের ছেলে।
‎পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মিয়া পেশায়  একজন অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শনিবার দুপুরেও নিজ বাড়িতেই অটোরিকশা চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
‎এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার সময় একজন অটো চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে আমরা শোনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান আছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল