স্টাফ রিপোর্টার : নওগাঁর পত্নীতলা থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পত্নীতলা থানা পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ১০ জনের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ১ জন আসামি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৩ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ২২ আগস্ট ২০২৬ তারিখে নওগাঁ সদর কোর্টে এবং নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ