ঢাকা | বঙ্গাব্দ

যশোরে আলোচিত মাদক ব্যবসায়ী মশিউরের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
যশোরে  আলোচিত মাদক ব্যবসায়ী  মশিউরের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিবেদক 

যশোরের আলোচিত মাদক ব্যবসায়ী শংকরপুরের মশিউরের বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে মশিউরের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় বিভিন্ন কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। 

যা বাংলাদেশে মাদক হিসেবে বিক্রি করা হয়, আটক মশিউর যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা। তার বড় ভাই প্রয়াত বিএনপি নেতা নুরুন্নবী সাবেক পৌর কমিশনার ছিলেন। 

অপর দুই ভাই ছিলেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হাসান ও মিজান। ভাইদের দাপটে তিনি মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিউরের বাড়িতে অভিযান চালানো হয়। 

এ সময় বাড়ির মাটির নিচে পুঁতে রাখা একটি কলসের মধ্য থেকে এসব মাদক উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

র‌্যাব আরো জানায়, গত জুন মাসে একইভাবে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

কয়েক দিনের ব্যবধানে জামিনে বের হয়ে ফের মাদকের কারবার শুরু করেন মশিউর।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল