স্টাফ রিপোর্টার : নওগাঁ সদর থানার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চকবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সবুর (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন চকবাড়িয়া এলাকায় জনৈক সবুরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সবুরকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. সবুর চকবাড়িয়া এলাকার মৃত ইসমাইলের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ