ঢাকা | বঙ্গাব্দ

লিবিয়ায় অপহৃত আলমগীরের আড়াই মাস পর মৃত্যুর খবর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
লিবিয়ায় অপহৃত আলমগীরের আড়াই মাস পর মৃত্যুর খবর ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(নওগাঁ) প্রতিনিধি | 

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের প্রবাসী যুবক আলমগীর হোসেন (৪৫) লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সন্ধ্যার পর কর্মস্থল থেকে ফেরার পথে পুলিশের পোশাক পরিহিত এক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের মৃত দিদার বক্স খাঁনের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে লিবিয়া-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাই লিবিয়াপ্রবাসী জিল্লুর রহমান জানান, আলমগীর ত্রিপোলীর তাজুয়ারা ডিসি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। ২৮ মার্চ মাগরিবের নামাজের পর ডিউটিরত অবস্থায় তাকে মাইক্রোবাসে তুলে নেয় অপহরণকারীরা। পরে তাকে উদ্ধারে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরও জানান, একই আস্তানায় আরও ৩১ জন বাংলাদেশি জিম্মি ছিলেন। মুক্তিপণ দিয়ে ৫ জন মুক্তি পেলেও আলমগীরের কাছে ২৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় অন্তত এক মাস আগে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জিম্মিদের কাছ থেকে জানা গেছে।
জিল্লুর রহমান বলেন, সম্প্রতি উদ্ধার হওয়া জিম্মিদের মোবাইলে ধারণ করা ছবি দেখে আলমগীরকে শনাক্ত করা হয়। তার মরদেহ উদ্ধারে ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে।
নিহতের স্ত্রী শাহিনা আক্তার বলেন, “আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২৮ মার্চ শেষবার তার সঙ্গে কথা হয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। এখন মৃত্যুর খবর পেয়েছি।”
তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর কাছে স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান।
এদিকে আলমগীরের মৃত্যুর খবরে নুরুল্লাবাদ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত সরকারি ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ