নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, এস এম পারভেজ তালুকদার,
নাটোরের গুরুদাসপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল হান্নান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চলনবিল সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ। একই সঙ্গে থানা চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে চলনবিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, পাখি ও জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাৎকালে চলনবিল সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত ওসি মোঃ আব্দুল হান্নানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
পরে গুরুদাসপুর থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন চলনবিল সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ নুরুজ্জামান মিন্টু, উপদেষ্টা মোঃ জালাল উদ্দীন, আহ্বায়ক কে.এম রাকিবুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব খান স্বপন, এবং যুগ্ম সদস্য সচিব মোঃ মাজিদুল ইসলাম সহ পরিষদের নেতৃবৃন্দ।
চলনবিলের প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন পরিষদের নেতৃবৃন্দ।
চলনবিলের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায়-
ঐক্যবদ্ধ উদ্যোগ, সম্মিলিত প্রত্যয়।
"চলনবিল সংরক্ষণ পরিষদ"
দৈনিক চেতনার কন্ঠ