ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
নাচোলে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ ইসমাইল হোসেন। 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ 
 উঠেছে। পারিবারিক সূত্রে যানা যায়, ভূক্তোভোগী হলেন, নাচোল পৌরসভার পন্ডিতপুর গ্রামের বাসিন্দা, মোসাঃ এ্যানি খাতুন জানান, আমার পেটে ব্যাথা উঠলে প্রথমত নাচোল মডেল ক্লিনিকে আল্ট্রাসোনোগ্রাফি করে এবং ভালো রিপোর্ট দেন, বাচ্চার পজিশন ভালো আছে, এবং নরমাল ডেলিভারিতে বাচ্চা হবে।কিন্তু মোঃ সোহেল রানার শাশুড়ী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইতির বাসায় গুঠইলে বিকাল ৪ঃ০০ ঘটিকার সময়ে যান, এতে করে তিনি প্রসূতি মহিলা এ্যানিকে পেট ব্যাথার ঔষধ দেন, এতে বাচ্চা হওয়ার উপক্রম না হলে, রাত ১১ টা পর্যন্ত অপেক্ষা করতে বলে,কিন্তু তৎক্ষনাৎ বাচ্চা ও রোগীর অবস্থা খুবই খারাপের দিকে চলে যায়, তড়িঘড়ি করে তিনি রামেকে নিয়ে যেতে বলেন, এ্যানির স্বামী মোঃ সোহেল রানা, তার স্ত্রী এ্যানিকে নিয়ে রামেকে রাতে চলে যান,সেখানে চিকিৎসা করে ডাক্তার জানান,সিজার করা লাগবে, বাচ্চা মারা গিয়েছে, তবে রোগীর শরীরে প্রচুর রক্ত ক্ষরণের কারনে রোগী রক্তশূন্য হয়ে পড়ে, তৎক্ষনাৎ রক্তের ব্যবস্থা করেন ৪ ব্যাগের পর আরও ৩ ব্যাগ রক্ত দিতে হয়েছে, শিশুর স্বজনরা এ অভিযোগ করেন। তারা জানান,বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে মলমূত্র খেয়ে মারা যায়,সিজার করলে মা ও শিশুর এমনটা হতো না,মৃত শিশু নাচোল পৌরসভার পন্ডিতপুর গ্রামের মোঃ সোহেল রানার দম্পতি এ্যানির পুত্র সন্তান।

প্রসূতি এ্যানি জানান, সোমবার (০৬ জুলাই) পেটে ব্যথা নিয়ে গুঠইল গ্রামের মোঃ তাজামুলের স্ত্রী ইতি নার্সের বাসায় রোগীর নরমাল ডেলিভারিতে বাচ্চা হবে।

 এ অবস্থায় রাজশাহী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। তারা জানান,আসতে দেরী হওয়ায় কারণে, নার্সের ভূল সিদ্ধান্তে নবজাতকের মৃত্যু হয়েছে।

সোহেল রানা বলেন, ‘আমার জীবিত বাচ্চাটিকে তারা মেরে ফেলেছে, এর বিচার চাই।’

এরপর নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ জানান,বিষয়টি খুবই দুঃখজনক, তদন্ত সাপেক্ষে ইতি নার্সের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল বলেন, অভিযোগ পেলে ওই নার্সের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

ইতোপূর্বে ২০২২ সালে ৭ সেপ্টেম্বরে বেনিপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের স্ত্রী বিলকিস খাতুন ও ইতি নার্সের ভূল চিকিৎসার কারণে মারা যায়, এলাকাবাসীর অভিযোগ এই নার্স যাতে আর কোন মায়ের বুক খালি না করে, এজন্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। 

রেজাউল করিম রেজা/কেজে/এএসএম

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও