স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে (১৫ ফেব্রুয়ারী) রবিবার দুপুর পৌনে ২ টার দিকে পোল্লাডাঙ্গার উল্লাডাঙ্গা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে , আগুনে পুড়ে ৪টি ফ্যামিলির বাড়ি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা হলেন,
১, মোহা: তারা মিয়া,২, মোহা: জিয়াউর রহমান (উভয়ের পিতা) মৃত: রাইসুদ্দিন।৩, মোঃ তরিকুল, ৪, মোঃ মনসুর আলী,( উভয়ের পিতা) মৃত: মোহা: এসতাব আলী । বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হলে এই এলাকার লোকজন দ্রুত আগুন নেভানোর জন্য ছুটে এবং ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশন কে খবর দেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছালে এলাকার স্থানীয় লোকজন সহ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে ৪ টি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় জানা যায় ৪টি বাড়ির আসবাবপত্র খাদ্যশস্য আলমারিতে রাখা ৩ লক্ষ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে ও প্রায় ৯ লক্ষ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো। এতে ঐ পরিবারগুলোর সদস্যদের কোন প্রকার প্রাণ হানির ঘটনা ঘটেনি।সবকিছু হারিয়ে পরিবারগুলো নিশ্ব হয়ে পড়েছে ও মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের জন্য স্থানীয় জন প্রতিনিধিরা প্রশাসনের কাছে দ্রুত সহায়তার আবেদন করেছেন।
দৈনিক চেতনার কন্ঠ