ঢাকা | বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, আদালতে ৬ মাসের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
চুয়াডাঙ্গায় গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, আদালতে ৬ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উদ্যোগে ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীবননগর ও দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জীবননগর থানার বেনীপুর এলাকার বাসিন্দা মোঃ উজ্জ্বল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর অভিযানে দর্শনা থানার মদনা পশ্চিমপাড়া এলাকার মোঃ ফয়সাল আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালতের নির্দেশে মোঃ উজ্জ্বল হোসেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত, চুয়াডাঙ্গা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে মোঃ ফয়সাল আলীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চুয়াডাঙ্গা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ