ঢাকা | বঙ্গাব্দ

ধামইরহাটে ১৯ পিস ট্যাপেন্টাডলসহ দুই ভাই গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
ধামইরহাটে ১৯ পিস ট্যাপেন্টাডলসহ দুই ভাই গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁর ধামইরহাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৯ আগস্ট ২০২৬ রাত ১টা ১৫ মিনিটের দিকে ধামইরহাট থানা পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের বংশিবাটি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. ওবায়দুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

 এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অভিযোগে তার দুই ছেলে মো. মানিক (২৩) ও মো. আঃ মান্নান (২৫)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।

 তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে ধামইরহাট থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন