ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে যৌথ অভিযানে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
রাজশাহীতে যৌথ অভিযানে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে যৌথ মাদকবিরোধী অভিযানে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে গোপন সূত্রে তথ্য আসে, নগরীর একটি বাসায় বিপুল পরিমাণ ইয়াবা মজুত রেখে বিক্রি করা হচ্ছে। তথ্য পাওয়ার পরপরই পুলিশ কমিশনার অভিযানের নির্দেশ দেন এবং পুরো কার্যক্রম তদারকি করেন।
পুলিশের নির্দেশনায় এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি এবং শাহমখদুম থানা পুলিশের সমন্বয়ে একটি দল রাত আনুমানিক পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া এলাকার শহীদ জিয়া পার্কের ১ নম্বর গেটের বিপরীতে আব্দুল কুদ্দুসের বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।
অভিযানকালে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের বাসিন্দা মো. আলামিন ইসলাম (৩২) এবং তাঁর স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া আলামিন ইসলামের বিরুদ্ধে এর আগে দায়ের করা একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ