ঢাকা | বঙ্গাব্দ

অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলী আক্তার প্রিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ শেখ অসুস্থ হয়ে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আরিফ শেখের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক মোঃ আরিফ মিয়া, রংপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ অসুস্থ আরিফ শেখের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ