ঢাকা | বঙ্গাব্দ

অটো উদ্ধার, পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
অটো উদ্ধার, পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার :

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশা ফিরে পেয়েছে একটি অসহায় পরিবার। অটোরিকশাটি ফিরে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতি ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনে এমন ভালোবাসাকে বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন পুলিশ সুপার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন রামকৃষ্ণ সরকার মোবাইল ফোনে পুলিশ সুপারকে জানান, ১০ জুন সকালে কয়েকজন দুষ্কৃতকারী তার ছেলে রকিকে ডাবের পানির সঙ্গে বিষাক্ত পদার্থ খাইয়ে অচেতন করে পরিবারের আয়ের একমাত্র অবলম্বন অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানায় মামলা করা হয়। একই সঙ্গে তার সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

তদন্তকারী দল আধুনিক তথ্যপ্রযুক্তি, ডাটা বিশ্লেষণ ও ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে। পরে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে অটোরিকশাটি প্রকৃত মালিক রামকৃষ্ণ সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

জীবিকার একমাত্র অবলম্বন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রামকৃষ্ণ সরকার ও তার পরিবারের সদস্যরা। কৃতজ্ঞতা জানাতে তারা উদ্ধার হওয়া অটোরিকশাসহ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান।

জানা যায়, কয়েক বছর আগে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রামকৃষ্ণ সরকার স্থায়ীভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চলাফেরায় অক্ষম এবং ক্যাথেটার ব্যবহার করেন। শারীরিক অবস্থার কারণে তিনি ভবনের উপরে উঠতে না পারায় পুলিশ সুপার নিজেই নিচে নেমে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় রামকৃষ্ণ সরকার ও তার পরিবারের সদস্যরা ফুল দিয়ে পুলিশ সুপার এবং নওগাঁ জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মানুষের এই আন্তরিক ভালোবাসা ও বিশ্বাস আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। নওগাঁ জেলা পুলিশ ভবিষ্যতেও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।”

বিদায়ের সময় রামকৃষ্ণ সরকারের বৃদ্ধা মা পুলিশ সুপারের মাথায় হাত রেখে দোয়া ও আশীর্বাদ করেন। পুলিশ সুপারও তাদের প্রতি শুভকামনা জানিয়ে নওগাঁ জেলা পুলিশের জন্য সবার দোয়া কামনা করেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল