ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ২৭৩ বোতল স্কাফসহ ১০ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
ঝিনাইদহে ২৭৩ বোতল স্কাফসহ ১০ জন গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্য স্কাফসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ২৭৩ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ওই ১০ জনকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬ জানায়, সমাজ থেকে মাদক নির্মূল এবং মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন