ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ সোঁতি জালের মহোৎসব

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
গুরুদাসপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ সোঁতি জালের মহোৎসব ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাটোর জেলা প্রতিনিধি,নিয়মিত অভিযানের দাবিও আছে কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। নাটোরের গুরুদাসপুরে প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে অবৈধ সোঁতি জালের ব্যবহার। এতে হুমকির মুখে পড়ছে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য। 

স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে অভিযান হলেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না এই অবৈধ জালের ব্যবহার। ফলে প্রশ্ন উঠছে অভিযান কি শুধুই লোক দেখানো, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো কারণ।

সরেজমিন ঘুরে দেখা যায়- উপজেলার হরদমা বিলে শেষ প্রান্তে একটি ও আত্রাই নদীর সাবগাড়ি বাজারে এবং জ্ঞানদানগর সামাদের ঘাটসহ মোট তিনটি সোঁতি জাল দিয়ে মাছ ধরার প্রক্রিয়া দৃশ্যমাণ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও সব এলাকায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ হয়নি।

এদিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন শাহা বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাহমিদা আফরোজ জানান, প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত নজরদারির মাধ্যমে নিষিদ্ধ জালের ব্যবহার নিয়ন্ত্রণে রাখা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ