মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া-১ আসনের সংসদীয় এমপি প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কচুয়া সদর ৭ নং ইউনিয়নে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
এ সময় এহছানুল হক মিলন ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে তাদের খোঁজখবর নেন।
পথসভায় ড. মিলন বলেন, কচুয়ার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় জনগণের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন।
এহছানুল হক মিলন আরও বলেন, “ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত কচুয়া গড়ে তুলতে হবে।
জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”
পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক চেতনার কন্ঠ