ঢাকা | বঙ্গাব্দ

সাবেক জাতীয় ফুটবলার ও যুবলীগ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
সাবেক জাতীয় ফুটবলার ও যুবলীগ নেতা  গ্রেফতার ছবির ক্যাপশন: সাবেক জাতীয় ফুটবলার ও যুবলীগ নেতা গ্রেফতার
ad728
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক জাতীয় দলের ফুটবলার এবং রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রেজাউল করিম নিজ এলাকায় ক্ষমতার অপব্যবহার করে নানা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।"
রেজাউল করিম এক সময় জাতীয় ফুটবল দলে খেলে ক্রীড়াঙ্গনে সুনাম অর্জন করেছিলেন। তবে পরবর্তীকালে রাজনীতিতে সক্রিয় হয়ে ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ