ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, শেষ বিদায়ে নওগাঁ মান্দায় হাজারো মানুষের ঢল নওগাঁ প্রতিনিধি

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, শেষ বিদায়ে নওগাঁ মান্দায় হাজারো মানুষের ঢল নওগাঁ প্রতিনিধি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ঈদের আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের একটি মাঠে হৃদয়বিদারক পরিবেশে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৫ মে) রাতে অপর ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
ঈদ উৎসবকে সামনে রেখে বাড়ি ফিরতে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শোকের ছায়া নেমে এসেছে রাজেন্দ্রবাটি গ্রামসহ আশপাশের জনপদে।
জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন , মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন এবং নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এসময় তারা মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন