নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে নাচোল উপজেলার কিন্টারগার্টেন ১২৫ জন শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মোঃ ইয়াকুব আলী।
সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নাচোল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন নাচোল পৌরসভার মেয়র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম। এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ