জেলা প্রতিনিধি মো হেলাল উদ্দিন সজীব
ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ১১ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
ভোলা -২ আসন, আমার কাছে একটি উল্লেখ যোগ্য গুরুত্বপূর্ণ আসন (দৌলতখান ও বোরহানউদ্দিন) এখানে যেমন মেঘনা নদী ভাঙন বড় একটি সমস্যা এবং বোরহানউদ্দিন এর খনিজ গ্যাসকূপ একটি ভোলার জন্য বড় পাওয়া।
তবে বিগত সরকারে ভোলা-২ থেকে যেসব ব্যক্তি সংসদ সদস্য হয়েছেন, তারা তেমন উল্লেখ যোগ্য কোনো অবদান রাখে নাই বা চোখে পরার মতো নদী ভাঙন রোধে কোনো পরিকল্পনা বা বাঁধ নির্মাণ করে নাই। আর ভোলায় এতো বেশি গ্যাস থাকা সত্বেও আজও অবধি এ গ্যাস এর ছোঁয়া ভোলার মানুষ পায়নি।
তাই আশা করি বর্তমানে সংসদ নির্বাচনে ভোলা -২ আসন থেকে যে-সব প্রার্থী আছেন, এদের ভিতর জনাব হাফিজ ইব্রাহিম ও জনাব ফজলুর করিম দু' জনই খুবই জনপ্রিয় ব্যক্তি। তারা অবশ্যই ভোলার মানুষের জন্য কাজ করবেন আশা রাখি।
এ আসনে ১০ দলীয় জোট হতে জনাব মোকফার উদ্দিন চৌধুরী কে প্রার্থী হিসেবে দেওয়া হয়, সে তেমন একজন জনপ্রিয় বা পরিচিত ব্যক্তি না হওয়ায় ভোলার ২ আসনের অনেক এ এটা মেনে নিতে পারে নাই।
তবে জনাব মোকফার সাহেব এখানে নিজের জনপ্রিয়তা ও সক্ষমতা বুঝতে পেরে তার জোট জনাব ফজলুর করিম সাহেব কে সমর্থন জানিয়েছেন।
এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে অযথা ভোটব্যাংক নষ্ট না করে যারা যোগ্য তাদেরকে ই সমর্থন করা বুদ্ধিমানের কাজ আর এটাই হলো রাজনৈতিক সৌন্দর্য।
শুভকামনা ভোলা -২ আসনের জনাব হাফিজ ইব্রাহিম ও জনাব ফজলুর করিম সাহেব এর জন্য।
দৈনিক চেতনার কন্ঠ