ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
গুরুদাসপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, নাটোরের গুরুদাসপুর উপজেলা শান্তিময় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর করনীয় নানা বিষয় নিয়ে  ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে নিজ চত্বরে গুরুদাসপুর থানা পুলিশের আয়োজনে ওই অনুষ্ঠান হয়।  

এতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জেলা পুলিশ সুপার  মোহাম্মদ শরীফুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর- বড়াইগ্রাম থানা সার্কেল অফিসার নুর মোহাম্মদ ও ওসি আব্দুল হান্নান। 

এতে উপজেলার আইন শৃঙ্খলার অবনতি,চুরি -ডাকাতি,ছিনতাই, ইভটিজিং ও মাদকের ভয়াবহতা নিয়ে ওপেন হাউজে নিজেদের মতামত তুলে ধরেন।  পরবর্তীতে  আইনশৃঙ্খলা বাহিনীর প্রদক্ষেপ ও করনীয় নানা বিষর তুলে ধরে রাজনৈতিক, গণমাধ্যমকর্মী ও  নানা শ্রেনীর মানুষ বক্তব্য রাখেন।

শেষে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, সবাইকে বুঝতে হবে পুলিশেরও সক্ষমতা ও অক্ষমতা রয়েছে। আমরা আইনের বাইরে কোন কাজ করতে পারি না।  মাদক,চুরি- ডাকাতি নিয়ে অনেক কথা হয়েছে। এটা একেবারে নিমূল করা সম্ভব হবে না। ইতিমধ্যে জেলা জুড়ে অভিযান শুরু হয়েছে।  পুলিশ তাঁর নিজ দায়িত্ব পালনে কঠোর হবে। দায়িত্বের বাইরে কোন কাজ করবে না এমন নির্দেশনা প্রত্যেক  থানাতে দেওয়া হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক