ঢাকা | বঙ্গাব্দ

মিয়ারবাজার বিএনপি কার্যালয়ে তিন প্রবাসী নেতাকে ফুলেল সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
মিয়ারবাজার বিএনপি কার্যালয়ে তিন প্রবাসী নেতাকে ফুলেল সংবর্ধনা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।


চাঁদপুরের কচুয়ায় মিয়ারবাজার বিএনপির কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসে অবস্থানরত বিএনপির তিন নেতা দেশে আসারপর ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 সংবর্ধনা প্রাপ্ত নেতারা হলেন—প্রবাসী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্যাহ, সৌদি আরব তাবুক ডুবা শাখা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিয়াজী এবং সাবেক ওয়ার্ড সভাপতি ও প্রবাসী ফোরামের সদস্য রায়হান।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল নয়নের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হোসাইন জাকিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী এবং তাঁতি দলের সদস্য গোলাম কিবরিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা হানিফ চৌধুরী, মোতালেব হোসেন হারুন, নজরুল ইসলাম মুক্তার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল ও ইব্রাহীম, ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক আব্দুর রহমান নান্টু,সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী লিটন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায় মাসুদ মিয়া, ইউনিয়ন বিএনপির নেতা কাজী ফারুক, শাহজালাল, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, রাজন মিয়া, শোভনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা প্রবাসী নেতৃবৃন্দের অবদানের কথা তুলে ধরে বলেন, দেশের বাইরে থেকেও তারা দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ভবিষ্যতেও দলকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা