ঢাকা | বঙ্গাব্দ

আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার


জমিজমা সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ৫৫ বছর বয়সী কৃষক মুক্তাদির হোসেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় তার প্রাণহানি ঘটে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে যাওয়ার পথে মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
নিহত মুক্তাদির হোসেনের বাড়ি গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মুমিনপুর গ্রামে। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে। পরিবারে তিন পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন তিনি।

মুক্তাদিরের ছেলে আজমীর জানান, তার বাবা পেশায় কৃষক ছিলেন এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। জমি সংক্রান্ত একটি মামলার কাজে আদালতে যাওয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। শোকাহত কণ্ঠে তিনি বলেন, “আমরা অসহায় হয়ে গেলাম। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, হাসপাতাল থেকে খবর পাওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ গৌরীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর