ঢাকা | বঙ্গাব্দ

ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে জসিম (২৪) নামে এক যুবক উরুতে গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪), আব্দুস সালামের ছেলে মোহন (২৩)সহ ৭-৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। এ সময় তারা পুলিশের আভিযানিক দলের সদস্যদের লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে।


পরে আত্মরক্ষার্থে ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক, পিপিএম এবং এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার তাদের কাছে থাকা পিস্তল দিয়ে মোট আট রাউন্ড গুলি ছোড়েন।


এ সময় জসিমের উরুতে গুলি লাগে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


ঘটনাস্থলে পুলিশের অভিযান ও পরবর্তী আইনগত কার্যক্রম চলছে বলে জানা গেছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা