ঢাকা | বঙ্গাব্দ

মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রেখে বেশি দামে বিক্রয় মোবাইল কোর্টে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রেখে বেশি দামে বিক্রয় মোবাইল কোর্টে জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আল আমিন নওগাঁ প্রতিনিধি
 
নওগাঁর মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রেখে বেশি দামে বিক্রয় করার কারণে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তেঁতুলতলি মোড়ে কামরুজ্জামান নামের এক তেল ব্যবসায়ীর গোডাউনে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রেখে তা বেশি রেটে বিক্রয় করা চলছিল এমন সংবাদ এর ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযান কালে তার গোডাউনে অবৈধভাবে মজুদ রাখা প্রায় সাড়ে ৭০০ লিটার পেট্রোল অকটেন মজুদ পাওয়া যায়।

অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে তেল বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন- অবৈধ মজুদ দারের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত