ঢাকা | বঙ্গাব্দ

সাঁথিয়ায় পৌর কৃষকদলের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
সাঁথিয়ায় পৌর কৃষকদলের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মােঃছাবেদুল সরকার 
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাঁথিয়া পৌরসভা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ)বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাঁথিয়া পৌর কৃষকদলের আহ্বায়ক চাঁদ আলী। ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপি'র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বন্দে, উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, বিএনপি নেতা শাহিনুর রহমান স্বাধীন, বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান নান্নু, পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা নাঈম, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মতিন কাজী, যুগ্ম আহ্বায়ক সজীব মাস্টার,বিএনপি নেতা আব্দুল কুদ্দুস  প্রমূখ। 
অনুষ্ঠানে কৃষক দল সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান শেষে আগত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ পূর্বক পৌর কৃষক দলকে সু সংঘটিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথে গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ