নিজস্ব প্রতিবেদক,
চাঁপাইনবাবগঞ্জ জেলা:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গোলাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত একটি মানবিক সহায়তা সংস্থা বর্তমানে চরম খাদ্যসংকটে পড়েছে। দীর্ঘ ছয় বছর ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসা স্বেচ্ছাসেবক দলটি এখন জরুরি ভিত্তিতে খাদ্য ও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের মানবিক টিমের তত্ত্বাবধানে থাকা অসহায় মানুষদের জন্য এই মুহূর্তে পর্যাপ্ত খাদ্যসামগ্রী নেই। এমনকি বাজার খরচ কিংবা চিকিৎসা সহায়তার জন্যও প্রয়োজনীয় অর্থ নেই। ফলে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে তারা সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন।
সংস্থাটি জানিয়েছে, কেউ চাইলে একবেলার খাবার, একদিনের খাবার কিংবা এক সপ্তাহের বাজার সহায়তা দিতে পারেন। এমনকি ৫০ বা ১০০ টাকার সামান্য অনুদান দিয়েও এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করা সম্ভব। সহায়তাকারীরা সরাসরি উপস্থিত হয়ে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেও সহযোগিতা করতে পারবেন। মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ক মোঃ আব্দুল গনি ফিটু বলেন, “আমাদের কাছে বর্তমানে কোনো খাবার মজুদ নেই। অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, গোলাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এই মানবিক সাহায্য সংস্থাটি গত ছয় বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।
সহযোগিতার জন্য যোগাযোগ:
মোঃ আব্দুল গনি ফিটু
মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম
গোলাবাড়ী স্টেশন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল: ০১৭৬১৭০৫৬১৮
দৈনিক চেতনার কন্ঠ