ঢাকা | বঙ্গাব্দ

সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের ৭০ সদস্যের আংশিক কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের ৭০ সদস্যের আংশিক কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
দেশের ৪৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের ৭০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।

সোনারগাঁও ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের কমিটিতে ছাব্বির রহমানকে সভাপতি ও রাকিব সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তাসভীর আহমেদ (আপন)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম (মিরাজ), যিনি স্বাক্ষরের ক্ষমতাপ্রাপ্ত। এছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ শরীফ।

দায়িত্ব পাওয়ার পর মোঃ শরীফ বলেন, “শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা এবং ন্যায্য দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য। দল ও সংগঠন আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ ভূমিকা রাখব।”

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে কাজ করার পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটিতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ