মোঃ সফিকুল ইসলাম
শিক্ষা জাতির মেরুদণ্ড আর বই সেই শিক্ষার প্রধান বাহন—এই প্রত্যয়ে দেশব্যাপী উদযাপিত হচ্ছে বই বিতরণ উৎসব–২০২৬। নতুন শিক্ষাবর্ষের সূচনালগ্নে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও শিক্ষাসামগ্রী বিতরণের লক্ষ্যে এ উৎসব এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার শিরিষপুর মাদারগঞ্জ বসিরিয়া দাখিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আইয়ুব আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মান্নান, পাশাপাশি অন্যান্য শিক্ষকবৃন্দ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক। শিক্ষকরা আশা প্রকাশ করেন, নতুন বই শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে তারা একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
দৈনিক চেতনার কন্ঠ