ঢাকা | বঙ্গাব্দ

খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় চাউল বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় চাউল বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার: নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নম্বর মশিন্দা ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির সেপ্টেম্বর  মাসের চাল বিতরণ করেন সরকারি নিয়োগের ডিলার  মোঃ মাহাবুবর রহমান ,   তার কার্ডের সংখ্যা ৫৫৯ টি,  শিকারপুর নিজ পয়েন্টে এই চাউল বিতরণ করেন।  এদিকে কাছিকাঁটা নিজ ডিলার পয়েন্টে চাউল বিতরণ করেন সরকারি নিয়োগের ডিলার  মোছাঃ  স্বর্না খাতুন তার কার্ডের সংখ্যা,  ৫৬৮ টি অপর সরকারী নিয়োগ প্রাপ্ত ডিলার  মোঃ আশারাফুল ইসলাম, কার্ডের সংখ্যা  ৫৬৫ মুঙ্গলবার  (০৮/৯/২৬ সকাল ১০টার দিকে মশিন্দা ইউনিয়নের মোট ৪ টি পয়েন্টে  একইভাবে   উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে এই  চাল বিতরণ  করা হয়েছে। সকল ডিলারদের  নিজ পয়েন্ট  কার্যক্রমের পরিদর্শন  করেন  মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বারী।চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশিন্দা ইউনিয়ন  পরিষদের সচিব কিশোরী মোহন পাল, সহ  মশিন্দা ইউনিয়নএ সময় চেয়ারম্যান মো. আব্দুল বারী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভিডব্লিউবি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্ধারিত উপকারভোগীদের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।

চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, নিম্নআয়ের ও অসহায় নারীদের জন্য এ ধরনের খাদ্য সহায়তা তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মশিন্দা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্ধারিত উপকারভোগীদের মাঝে নিয়মিতভাবে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য