রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মুক্তার প্রমানিক ওরফে মোক্তার (২৮) এবং মোঃ জাহিদুর রহমান (২২)।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে এই দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ