এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ কে সংবর্ধনা প্রদান করেছে চরকাদহ ৬ নম্বর ওয়ার্ড বিএনপি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাদহের প্রবীণ বিএনপি নেতা ডা. এম এ রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন কাওছার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. সাইদুর রহমান এবং চাঁচকৈড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাদহ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আমির হামজা, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মোন্নাফ মুন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ময়ছার সরদার, সাবেক সহসভাপতি ডা. মো. দিদার হোসেন, চলনালীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. তায়েবুর রহমান বুলবুল, বিএনপি নেতা মো. আয়ুব আলী মন্ডল ও মো. লোকমান প্রাং।
এ ছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. সামছুর রহমান, অবসরপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মো. জাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. মফিজ উদ্দিন প্রাং, মো. আত্তাব আলী প্রাং, চরকাদহ কান্দিপাড়ার মো. জালাল উদ্দিন মাস্টার এবং মো. আলীমুদ্দিন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার উন্নয়ন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মী ও অতিথিরা।
চরকাদহ ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ এর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দৈনিক চেতনার কন্ঠ