মোঃ রনি রজব
“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় *জাতীয় সমাজসেবা দিবস-২০২৬*
পালিত হয়েছে।
৩ জানুয়ারি শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে *সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ* এর সভাপতিত্বে এবং *উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান* এবং *উপজেলা নির্বাচন অফিসার মোঃ কাজল রানা*।
এছাড়াও অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপকারভোগী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি মানবিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ