ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক দুই জন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
রাজৈরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক দুই জন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

আজ ০২ ফেব্রুয়ারী ২০২৬, রাজৈর উপজেলাধীন আড়াই পাড়া নামক স্থানে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । 
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির। ও রাজৈর থানার এসআই এনায়েত সহ সঙ্গীয় ফোর্স । এবং *বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০* এর ১৫ ধারায় ২ জন অভিযুক্ত আসামি দক্ষিণ আড়াই পাড়ার এসকান সর্দারের ছেলে মোঃ মনির হোসেন কে *১ মাস ও কিস মদদী বাজিতপুরের মৃত এরফান শিকদারের ছেলে জীবন সিকদার ( ২৭ )কে ৩ মাসের বিনাশ্রম* কারাদণ্ড প্রদান করা হয়।  

 এসময় সরজমিনে পাওয়া ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দেয়া হয় এবং দুই ব্যাক্তি এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকায় তাদের কে গ্রেফতার করা হয় ।
এ বিষয়ে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির বলেন, অবৈধভাবে কৃষি আবাদি জমি নষ্ট করে পুকুর খনন ও ভরাট করা সরকারি বিধিমালা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানান । 
তিনি আরো বলেন অবৈধভাবে বালু উত্তোলন পুকুর ভরাট ও খনন এর ব্যাপারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার