ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে ৩১ লক্ষ টাকা মুল্যের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
রাজশাহীতে ৩১ লক্ষ টাকা মুল্যের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিরল ও মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে ঐতিহ্যবাহী প্রত্নসম্পদ পাচারের একটি অপচেষ্টা নস্যাৎ করে দেয় বিজিবির সদস্যরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল কাকরামারি সীমান্তসংলগ্ন একটি আমবাগানে কৌশলগত অবস্থান নিয়ে অ্যাম্বুশ পরিচালনা করে। বিজিবি সদস্যরা সেখানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। এ সময় ৪-৫ জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত বস্তা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া বস্তা থেকে একটি বিরল কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, মূর্তিটি অবৈধভাবে বিদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পথে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া মূর্তিটির গঠনশৈলী ও কারুকাজ প্রাথমিকভাবে প্রাচীন শিল্পকর্মের ইঙ্গিত বহন করে, যা দেশের প্রত্নসম্পদের অংশ হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তিটির সিজার মূল্য আনুমানিক ৩১ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে মূর্তিটি বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রত্নসম্পদ পাচারের ঘটনা রোধ করা যায়।
এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও