ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে নৌকাসহ ভারতীয় মাদক উদ্ধার করেছে বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
রাজশাহীতে নৌকাসহ ভারতীয় মাদক উদ্ধার করেছে বিজিবি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী সীমান্তে পৃথক দুটি অভিযানে ০১টি ইঞ্জিনচালিত নৌকা ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাটাখালী থানার শাহাপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৫০ বোতল ভারতীয় এসকাফ (ESKUF) সিরাপ জব্দ করা হয়। এসময় একজন মাদক কারবারি ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে যায়।

একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে খানপুর পশ্চিমপাড়া এলাকায় আরেকটি অভিযানে আমবাগান থেকে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন