ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।

শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত আনুমানিক সাড়ে ১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মো. মনিরুল ইসলাম সজিবের বাড়ির পাশ থেকে ককটেলসদৃশ বস্তু দুটি পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এলাকা ঘিরে রাখে। পরে রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং সিটিটিসি বিভাগের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।

বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন। পরে উদ্ধার করা আলামত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস