ঢাকা | বঙ্গাব্দ

নাজিরপুর ইউনিয়ন বি এন পির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে ধানের শীষের গণ মিছিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
নাজিরপুর ইউনিয়ন বি এন পির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে ধানের শীষের গণ মিছিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার। 

আজ ৯ ফেব্রুয়ারি রোজ সোমবার বিকেল ৪ টার সময় আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাজিরপুর ইউনিয়ন বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মোঃফেরদৌস রহমান নেতৃত্বে নির্বাচনী প্রচারণার শেষ গণমিচির অনুষ্ঠিত হয়েছে। মিছিল টি নাজিরপুর বাজারের কেন্দ্রীয় মসজিদ হয়ে নাজিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ মসজিদের সামনে এসে শেষ হয়। এবং পথসভা অনুষ্ঠিত হয়, উক্ত পথসভায় বক্তব্য রাখেন মোঃ ইমান আলী দুলু, যুগ্ম আহ্বায়ক নাজিরপুর ইউনিয়ন যুবদল, এছাড়াও উপস্থিত ছিলেন আঃরহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল, আঃসালাম ৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক, মাজেম আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নাজিরপুর ইউনিয়ন, আঃ সালাম খাঁ,৩ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি সদস্য নাজিরপুর ইউনিয়ন, উক্ত পথসভায় ফেরদৌস রহমান বলেন, আগামী দিনে আমার পরিবার আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো, আগামী১২ ই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়ের মাধ্যমে নাজিরপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে, আমাদের প্রিয় নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবর হাত দিয়ে উন্নয়নের ছোঁয়ার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবো, বলে কান্নায় ভেঙে পড়েন, অশ্রুসিক্ত চোখে ফেরদৌস রহমান বলেন, আপনার আমার একটি পরিবার আমি ও আমাদের পরিবার যতদিন বাঁচবো সকল বিপদে আপদে যেভাবে আপনাদের পাশে ছিলাম ঠিক সেভাবে আমার পরিবারকে আমাকে পাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আমার ঘরে ফিরবো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন