মো: আনোয়ার হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার শ্রম বিভাগের উদ্যোগে আজ ১২ সেপ্টেম্বর শনিবার লিটল জুয়েলস স্কুলের সামনে সংগঠনের পল্টন থানা শ্রম বিষয়ক সম্পাদক জননেতা শামীম হাসনাইন এর সভাপতিত্বে শ্রমিক সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমীর জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ও পল্টন থানা আমীর জননেতা এডভোকেট মারুফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা কর্মপরিষদ সদস্য আবুল ফারাহ মো. ইউসুফ, সাবেক জনপ্রিয় কমিশনার খন্দকার আব্দুর রব, পল্টন থানা সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার এবং পল্টন থানা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মাদ আল-আমীন রাসেল প্রমূখ।
অনুষ্ঠিত শতাধিক শ্রমিককে টুপি পড়িয়ে জামায়াতে যোগদান করানো হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ