সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকাল ৩ ঘটিকায় ভাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ (বটতলা)-এ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার আমীর জননেতা মুহাম্মদ আব্দুল করিম। তিনি তাঁর বক্তব্যে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা ও দ্বীনি আন্দোলনকে বেগবান করতে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর ও জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মন্জুরুল হক হাসান। তিনি বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি ছাত্রনেতা মোঃ জাকির হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আলমগীর কবির, প্রচার ও মিডিয়া সম্পাদক এইচ এম মাজহারুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম রহমান খোকা।
মাইজবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আকরাম হোসাইন মনোয়ার-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আবুল বাশার মুহাম্মদ হাবিবুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের আমীর, সভাপতি, সেক্রেটারি, উপজেলা ও ইউনিয়ন শূরা সদস্যবৃন্দ, উলামা, যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ শিহাবুল ইসলাম, উলামা বিভাগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম, মহানগর যুব বিভাগ নেতা মোঃ মাসুম বিল্লাহ, ডিএস কামিল মাদ্রাসা শাখার সভাপতি মোঃ মুতাসিম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কাছামাটিয়া সাংস্কৃতিক সংসদ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার শিল্পীবৃন্দ।