ঢাকা | বঙ্গাব্দ

চাঁচকৈড় খলিফাপাড়া বটতলা মোড়ের রাস্তা না থাকায় লাশ নিতে হয় নদী দিয়ে।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
চাঁচকৈড় খলিফাপাড়া বটতলা মোড়ের রাস্তা না থাকায় লাশ নিতে হয় নদী দিয়ে। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি,ছবি দেয়া আছে।  নাটোরের গুরুদাসপুর পৌর সভার  ৪ নং ওয়ার্ডের চাঁচকৈড় খলিফাপাড়া দীর্ঘ  ৩০ বছরেও রাস্তা হয়নি, বর্ষায় দুর্ভোগে শিকার হয়ে জীবন যাপন  করছেন ১৫০ পরিবার।একটি রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নাটোরের গুরুদাসপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় খলিফাপাড়ার প্রায় ১৫০ পরিবার। বর্ষা এলেই বৃষ্টি ও কাদায় চলাচলের পথ বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনে কোনো যানবাহনও সহজে এলাকায় পৌঁছাতে পারে না। এমনকি কেউ মারা গেলে মরদেহ বের করারও নেই স্বাভাবিক রাস্তা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের জন্য একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষ জায়গা মাপামাপি করলেও আজও কাজ শুরু হয়নি। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের সুপারিশসহ লিখিত আবেদন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার আবেদন করেও কোনো সুফল মেলেনি।
স্থানীয় বাসিন্দা মো. আমির মাস্টার বলেন, “পৌরসভার নাগরিক হিসেবে মানুষের দুর্ভোগের কথা জানিয়ে একাধিকবার আবেদন করেছি। কিন্তু এখনো কোনো কাজ হয়নি। আমরা দ্রুত রাস্তাটি নির্মাণের দাবি জানাই।”
মো. রাশিদুল ইসলাম রাশেদ বলেন, “এখানে প্রায় ১৫০ পরিবার বসবাস করে। কোনো মানুষ মারা গেলে মরদেহ বের করার মতো রাস্তা নেই। অনেক সময় নদীপথে নৌকায় মরদেহ নিয়ে খলিফাপাড়া ঘাটে আসতে হয়। বিষয়টি অত্যন্ত কষ্টের।”
আরেক বাসিন্দা ছলেমান প্রাং বলেন, “রাস্তার জন্য আমরা জায়গাও দিয়েছি। ইউএনওর কাছে বারবার আবেদন করা হয়েছে। তারপরও কাজ হয়নি। এলাকাবাসী এই দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি চায়।”
এলাকাবাসীর দাবি, আর মাপামাপি বা আশ্বাস নয়—দ্রুত চাঁচকৈড় খলিফাপাড়া বটতলার রাস্তাটি নির্মাণ করে ১৫০ পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান করা হোক।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক