ঢাকা | বঙ্গাব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী’র সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় ম'দ জ'ব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
বিজিবি কর্তৃক রাজশাহী’র সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় ম'দ জ'ব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

সোহেল রানা,
স্টাফ রিপোর্টার 

২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৫.৩৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তালাইমারী বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মতিহার থানাধীন জাহাজঘাট বালুরচর নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে। 

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে জাহাজঘাট বালুরচরের নিকটস্থ আম বাগনে ছদ্মবেশে থাকে। ছদ্মবেশ থাকার এক পর্যায়ে, নদীর ঘটে কিছু লোকজনের আনাগোনা শুনতে পায়। উক্ত আনাগোনার বিষয়ে জানার জন্য বিজিবি’র আভিযানিক দল সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত বস্তা হতে *ভারতীয় মদ-৬২ বোতল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’