ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি তারেক রহমান চট্টগ্রামের ভাষায় বললেন, ‘অনেরা ক্যান আছন’

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
বিএনপি তারেক রহমান  চট্টগ্রামের ভাষায় বললেন, ‘অনেরা ক্যান আছন’ ছবির ক্যাপশন: দেনিক চেতনার কন্ঠ
ad728

চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী 

চট্টগ্রামের নগর  পলোগ্রাউন্ড মাঠের সমাবেশস্থলে হাজির হয়ে আঞ্চলিক ভাষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বললেন,‘অনেরা ক্যান আছন (আপনারা কেমন আছেন)।’ এরপর মঞ্চের ওপারে থাকা নেতা-কর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন।
২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান। আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে ঢুকে শুরুতে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে শুরুতে বলেন, ‘আজ আমরা সবাই একত্র হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্র হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন।’
তারেক রহমান আরও বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।’
মাঠে উচ্ছ্বসিত জনতা
বিএনপির চেয়ারম্যানের আগমনকে ঘিরে ভোর থেকে মাঠে আসতে শুরু করেন নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে এসেছেন নেতা-কর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা। মাঠে জড়ো হয়েছেন চট্টগ্রামসহ আশপাশের জেলা থেকে আসা বিপুল নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। জনসেবা  শেষ করে তারেক রহমান ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ